তিতাস সরকারের 'বেসিক টু অ্যাডভান্সড নেটওয়ার্কিং' বইটি নেটওয়ার্কিং শেখার শুরু থেকে উন্নত পর্যায় পর্যন্ত পূর্ণাঙ্গ একটি গাইড। নেটওয়ার্ক কী, এর প্রকারভেদ, টপোলজি, ক্যাবল, হাব, ব্রিজ, সুইচ, রাউটার, গেটওয়ে, ওএসআই মডেল, টিসিপি বা আইপি, প্রাইভেট আইপির রেঞ্জ, সাবনেটিং, ভিএলএসএম, রাউটিং, সুইচিং, নেটওয়ার্ক সিকিউরিটি, ন্যাট, আইপি ভার্সন ৬, ওয়ানসহ নেটওয়ার্কিংয়ের সব মৌলিক বিষয় স্থান পেয়েছে বইটিতে।
ক্লাস-সি, ক্লাস-বি, ক্লাস-এ সাবনেটিং, স্ট্যাটিক ও ডায়নামিক রাউটিং, এইচএসআরপি, ভিআরআরপি, জিএলবিপি, বিজিপিসহ উন্নত বিষয়গুলোও বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিটি বিষয়ের সাথে প্রজেক্ট ও কনফিগারেশন উদাহরণ দেওয়া হয়েছে।
সিসিএনএ কোর্সের নতুন সংযোজন হিসেবে হট স্ট্যান্ডবাই রাউটার প্রোটোকল, ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্সি প্রোটোকল, গেটওয়ে লোড ব্যালেন্সিং প্রোটোকল নিয়েও আলোচনা করা হয়েছে। নেটওয়ার্কিং পেশায় ক্যারিয়ার গড়তে চাওয়া বা দক্ষতা বাড়াতে চাওয়া যে কারো জন্য এই বইটি কার্যকর।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৭ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849656401 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।