Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুসফিকা নাসরিনের 'কনফিউজিং ইংলিশ' বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত কার্যকরী সহায়ক গ্রন্থ। ইংরেজি শেখা অনেকের কাছেই কঠিন মনে হয়, বিশেষত বাংলাভাষীদের কাছে এটি প্রায় ভয়ের নাম হয়ে দাঁড়ায়। অথচ বর্তমান যুগে যেকোনো সেক্টরে নিজেকে দক্ষ ও যোগ্য করে তুলতে ইংরেজিতে সাবলীল হওয়ার বিকল্প নেই।
বাঙালি শিক্ষার্থীর জন্য ইংরেজি এক গোলমেলে ভাষা। একই অর্থের শব্দ (যেমন Keep ও Put) এবং একই উচ্চারণের শব্দ(যেমন Everyday ও Every day) ব্যবহারে অনেকেরই সমস্যা হয়। এ ধরনের আরো বহু সমস্যার সমাধান দিতেই লেখা হয়েছে এই বইটি। এখানে ইংরেজির গোলমেলে বিষয়গুলো সহজবোধ্য ভাষায় ব্যাখ্যা করা হয়েছে, সাথে প্রতিটি অধ্যায়ে রয়েছে পর্যাপ্ত উদাহরণ। শিক্ষার্থীদের পাশাপাশি যারা ইংরেজিতে আরও দক্ষ ও সাবলীল হতে চান, তাদের সকলের জন্যই বইটি বেশ উপযোগী।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849818267 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 232 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |