পাহাড়ের লাল আখ্যান
সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা, অনন্ত সিংহ ও অং চিংয়ের 'পাহাড়ের লাল আখ্যান' পার্বত্য চট্টগ্রামে কমরেড সিরাজ সিকদার ও পূর্ব বাংলার সর্বহারা পার্টির বিপ্লবী সংগ্রামের অজানা অধ্যায় তুলে ধরেছে। এই সংগ্রাম ছিল মুজিব দুঃশাসনের বিরুদ্ধে সশস্ত্র গণযুদ্ধের অংশ। পাহাড়ি ও বাঙালির সম্মিলিত একমাত্র বিপ্লবী সশস্ত্র সংগ্রাম এটি, যার সূচনা হয়েছিল জন সংহতি সমিতির আগে এবং বিস্তৃতি পেয়েছিল পার্বত্য চট্টগ্রামের প্রায় অর্ধাংশে।
বাংলাদেশে তারাই প্রথম কোম্পানি স্তরে নিয়মিত গেরিলা বাহিনী সংগঠিত করেছিল। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ঘেরাও-দমন অভিযানও তাদের বিরুদ্ধেই পরিচালিত হয়েছিল এবং ব্যর্থ হয়েছিল। এই সংগ্রামের তিন নেতার লেখা নিয়ে গঠিত বইটি সমতলের বাঙালি কর্মীদের পাহাড়ি জনগণের সঙ্গে মিশে গেরিলা যুদ্ধের রোমাঞ্চকর যাত্রা চিত্রিত করে। কমরেড সিরাজ সিকদারকে নতুন আলোয় আবিষ্কার করতে এটি সহায়ক।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৪ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849554912 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 255 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।