সিলিকন ভ্যালি থেকে নাপা ভ্যালি
by মইনুল রাজু
মইনুল রাজুর 'সিলিকন ভ্যালি থেকে নাপা ভ্যালি' বইটি প্রযুক্তির আঁতুড়ঘর সিলিকন ভ্যালি এবং সৌন্দর্যের লীলাভূমি নাপা ভ্যালির কাহিনি নিয়ে। প্রকৃতি আর মানুষের গড়ে তোলা এই উপত্যকাগুলো জানিয়ে দেয়, কেমন করে মাইলের পর মাইল নিপুণভাবে সেজে থাকতে পারে সুদীর্ঘ অঞ্চল। দুই পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়ের মাঝখানে যত্ন করে সাজিয়ে তোলা এই ভূমিতে শব্দরা যেন চুপ করে থাকে, আর এই বইতে চুপ করে থাকা সেসব শব্দের কথাই বলা আছে।
উদ্ধত উঁচু দালান, ঐশ্বর্য আর আভিজাত্যের শহর নিউ ইয়র্ক, মেধা আর প্রজ্ঞার দূরন্ত রূপ সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ। প্রতিদিন এক লাখেরও বেশি যান চলাচল করা এই ব্রিজ নির্মাণের সময় যারা কাজ করেছিলেন, তাদের মধ্যে সর্বশেষ ২০১২ সালের এপ্রিলে একমাত্র বেঁচে থাকা ব্যক্তি জ্যাক বেলেস্ট্রেরির মৃত্যু হয়। এসব শহর, নগর, প্রকৃতি ও মানুষের কাহিনি, লেখা আছে পেছনের ইতিহাসও, দৃশ্যমান বর্তমানের সাথে সাথে বলা আছে অদৃশ্য অতীতের কথাও।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২২ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849625032 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।