বাংলাদেশের কবিতা: তিরিশ বছর

by চঞ্চল আশরাফ(সম্পাদক)

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

624৳800৳Save 176৳ (22%)
Qty
Wishlist
Share

বাংলাদেশের কবিতা: তিরিশ বছর' সংকলনটি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কালপর্বের চিন্তন ও সৃষ্টিশীলতা সম্পর্কে পাঠকদের মধ্যে যথার্থ ধারণা সঞ্চারের লক্ষ্য নিয়ে তৈরি। তবে দু-একটি বাদে সব সংকলনে প্রমাণিত হয়েছে, এমন কাজে সামাজিক জীবনের প্রভাব খুব বিপজ্জনক রকমের গভীরবিস্তৃত। সাহিত্যিক সততা ও সামাজিক সুসম্পর্কের মধ্যে বিরোধ যত বিব্রতকর হোক, এর ঊর্ধ্বে উঠতে না-পারলে এ-ধরনের প্রকল্প হয়ে পড়ে প্রশ্নসঙ্কুল, হাস্যকর ও নিরর্থক।

ফলে, সাহিত্যের লিখিত ইতিহাসের মতোই সম্পাদককে হতে হয় ব্যক্তি, সংঘ, সমাজ ও ক্ষমতাকাঠামোর প্রতি উদাসীন, নির্মোহ এবং সামাজিক অর্থে কিঞ্চিৎ নিষ্ঠুর। বাঙলাভাষায় প্রকাশিত সাহিত্যপত্রিকা, 'ছোটকাগজ' আর দৈনিকের সাময়িকীগুলোতে গোষ্ঠী, গণতন্ত্র ও সাম্যের চর্চা এত বিপজ্জনক যে, সাহিত্য এখানে খুব নিরীহসহজ হয়ে গেছে। সংকলনের উদ্দেশ্য হওয়া উচিত এই নির্বিচার গোষ্ঠী-গণতন্ত্র-সাম্য-ভারসাম্যের গড্ডলিকা থেকে সাহিত্যের মুক্তি; সংকুচিত অর্থে, নির্বিশেষ থেকে বিশেষে উপনীত হওয়া।

প্রকাশনী:আদর্শ
সংস্করণ:1st Published, 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849625209
পৃষ্ঠা সংখ্যা:312
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all