প্রসঙ্গ তালিবান: পশ্চিমা বিশ্ব এবং আফগান রাজনীতি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইঙ্গ-মার্কিন প্রচারমাধ্যম বহুকাল ধরে তালিবানদের নিষ্ঠুরতা ও সহিংসতার কথা প্রচার করে আসছে, যা বিশ্বের বহু মানুষ বিশ্বাসও করেছে। কিন্তু বাস্তবতা ভিন্ন— তালিবানদের অনেক ঘটনাই ভিন্ন সত্য প্রকাশ করে। ধর্মীয়ভাবে কট্টর তালিবানদের দীর্ঘ লড়াইটি কি সন্ত্রাস, নাকি দেশপ্রেম— সেই মূল্যায়নের চেষ্টা রয়েছে রাহমান চৌধুরীর ‘প্রসঙ্গ তালিবান: পশ্চিমা বিশ্ব এবং আফগান রাজনীতি’ গ্রন্থে। লেখক ঘটনা ও তথ্য উপস্থাপনের মাধ্যমে দেখাতে চেয়েছেন, ইঙ্গ-মার্কিন প্রচারের সঙ্গে তালিবানদের প্রকৃত চরিত্রের মিল আছে কি না। নারী সম্পর্কে তালিবানদের দৃষ্টিভঙ্গি নিয়েও আলোকপাত করা হয়েছে এই বইয়ে। লেখকের মতে, এ গ্রন্থের বক্তব্য কোনো শেষ কথা নয়, বরং তালিবান প্রশ্নে আলোচনার সূত্রপাত মাত্র। ধার্মিক তালিবানরা কট্টর কি না— তা বিচার করা এই গ্রন্থের মূল উদ্দেশ্য নয়। বরং প্রচারণার বাইরে গিয়ে তালিবানরা আসলে কারা এবং তাদের উত্থানের পেছনে কোন বাস্তবতা কাজ করেছে— তা বোঝার চেষ্টা করা হয়েছে। যখন অনেকেই তালিবানদের শুধু প্রতিক্রিয়াশীল শক্তি হিসেবে দেখতে চায়, তখন লেখক তাদের মূল পরিচয় খোঁজার প্রয়াস করেছেন। তালিবানরা নিঃসন্দেহে কট্টর ও ধর্মান্ধ— কিন্তু সেখানেই কি তাদের পরিচয় শেষ? নাকি তাদের আরেকটি পরিচয় আছে— সেই দিকেই দৃষ্টি নিবদ্ধ করেছেন রচয়িতা।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849629788 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |