মন প্রকৌশল স্বপ্ন অনুপ্রেরণা আর জীবন গড়ার ফরমুলা

by রাগিব হাসান

কপি বেছে নিন
120৳
Only 1 left
Qty
Wishlist
Share

রাগিব হাসানের ‘মন প্রকৌশল স্বপ্ন অনুপ্রেরণা আর জীবন গড়ার ফরমুলা’ বইটি মূলত একজন মানুষকে সত্যিকারের কাজ করিয়ে নেওয়ার জন্য টাকা বা সম্মানীর প্রয়োজন হয় না— প্রয়োজন হয় উৎসাহের। কিন্তু উৎসাহ দেওয়ার জন্য মানুষকে খুঁজে পেতে হয়, আর যার সঙ্গে দেখা হয়নি তাকে কীভাবে উৎসাহ দেওয়া যায়? এই বই সেই প্রয়োজন মেটাতে পারে। পৃথিবীর সব দেশেই এ ধরনের বই থাকলেও আমাদের দেশে তেমন চোখে পড়েনি, তাই এই অভাব দূর করেছে বইটি। বইটি পড়লে এক ধরনের অনুপ্রেরণা পাওয়া যায়। ‘মন প্রকৌশল’ শব্দটা কঠিন মনে হলেও বইটি মোটেই কঠিন নয়— খুব গুছিয়ে লেখা। স্বপ্নের কথা, ঘুরে দাঁড়ানো মানুষের কথা, অসংখ্য উদাহরণ ও গল্প রয়েছে এতে। নামে প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং শব্দ থাকায় লেখক সত্যিকার অর্থেই ছোট ছোট ধাপগুলো পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছেন। তরুণদের বাঁধাধরা সমস্যা, হতাশা কাটিয়ে ওঠার উপায়, আত্মবিশ্বাস, প্রথম পদক্ষেপ, সাফল্য, ভয় জয়— এমন সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আছে। বইটির সূচিতে রয়েছে স্বপ্ন ও আমরা, স্বপ্ন বনাম বাস্তবতা, সফল ব্যর্থতা, ভয়, মেধা, সাফল্য, আত্মবিশ্বাস, প্রথম পদক্ষেপ, নিজেরাই পারি, শান্তির খোঁজ, চিন্তার অপার শক্তি, শেখার বয়স, সেকেন্ড চান্স, অসম্ভবকে সম্ভব করা, সময়ের সর্বোত্তম ব্যবহার, মন-প্রকৌশল, পোমোডরো টেকনিক, গুগলের KISS, একলা নয় একসাথে চলা, রোবটিক কাজ আর কাব্যময় জীবন, মুস্তাফিজের বল সাকিবের ব্যাট, আস্থার দৃঢ়তা, নিজেকে বিশ্বাস করা, সাধারণের অসাধারণত্ব, কথা নয় কাজ, ব্র্যান্ড বা তকমা নয় জ্ঞান ও দক্ষতা, চোর বাংলা সিনেমা ও ইনভেস্টমেন্ট, মন ইঞ্জিনিয়ারিং, মনের রিমোট কন্ট্রোল, কল্পনার অবারিত প্রান্তর, কানা মামা ও কাজের ছু-মন্তর, ভয় জয় ফরমুলা— এমন অসংখ্য বিষয়।

প্রকাশনী:আদর্শ
সংস্করণ:2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848875872
পৃষ্ঠা সংখ্যা:111
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (পুরাতন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all