মার্ক্সের চিন্তার সারবত্তা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহাম্মদ তানিম নওশাদের 'মার্ক্সের চিন্তার সারবত্তা' মূলত এগারোটি প্রবন্ধের সংকলন, যার প্রতিটি আগে বিভিন্ন জার্নাল বা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সবগুলো প্রবন্ধই মার্ক্সের চিন্তাধারা থেকে পর্যালোচিত। বাংলাদেশে মার্ক্সপাঠের দুটি প্রধান সমস্যা চিহ্নিত করেছেন লেখক: একটি হলো মূল জার্মান না পড়ে ভুল ইংরেজি অনুবাদ বা সেসব অনুবাদের বাংলা তর্জমার ওপর নির্ভর করা, আর অন্যটি হলো মার্ক্স সরাসরি না পড়েই পশ্চিমা কিছু প্রচলিত ধারণা অন্ধভাবে গ্রহণ করা।
লেখক নিজে মূল জার্মান থেকে মার্ক্স পড়ে এই প্রবন্ধগুলো লিখেছেন, ২০১৭ সাল থেকে লেখার কাজ শুরু করেন। সংকলনে অন্তর্ভুক্তির আগে কিছু প্রবন্ধ পরিবর্ধিতও হয়েছে। মার্ক্স ফরাসি ভাষা শেখার পর ইংরেজি শিখেছিলেন বলে 'আর্থ-দার্শনিক পাণ্ডুলিপি: ১৮৪৪'-এ তিনি অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর লেখা ফরাসি অনুবাদ থেকে উদ্ধৃতি দিয়েছেন। লেখক তাই উভয় ভাষা পড়ে পাঠকের জন্য প্রাঞ্জল অনুবাদসহ উদ্ধৃতিগুলো উপস্থাপন করেছেন।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849677383 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 312 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |