ভালোবাসার হাট-বাজার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
'ভালোবাসার হাট-বাজার' উপন্যাসটি লিখেছেন রাহিতুল ইসলাম। গল্পটি প্রেম ও স্বপ্নের। মধ্যবিত্ত পরিবারের ছেলে রাকিব কলেজজীবন থেকেই উদ্যোক্তা হতে চায়। কিন্তু দেশের প্রচলিত ধারণা অনুযায়ী বাবা-মায়েরা চান ছেলেমেয়েরা পড়াশোনা করে সরকারি বা বড় বেসরকারি চাকরি করুক। অনেক তরুণ-তরুণী অভিভাবকের চাপে নিজের পছন্দের বাইরে গিয়ে এমন পেশা বেছে নেয়, যা তারা ভালোবাসে না। তবে রাকিব ভিন্ন পথে হাঁটে। সে স্বপ্ন দেখে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপের মালিক হওয়ার। কিন্তু পথ মোটেও মসৃণ নয়।
রাকিবের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে নাহারের সাথে, কিন্তু সামাজিক অবস্থানের কারণে তাদের সম্পর্কের সামনে দাঁড়ায় বাধা। তার বন্ধু মাফুজও নাহারকে ভালোবাসে, ফলে তৈরি হয় ত্রিভুজ প্রেমের জটিলতা। স্বপ্নপূরণের জন্য ছুটতে গিয়ে রাকিবকে অনেক কিছু বিসর্জন দিতে হয়, এমনকি বন্ধুত্বেও পড়ে ফাটল। সে কি নাহারকে পাবে? সব বাধা পেরিয়ে অনলাইন ব্যবসা দাঁড় করাতে পারবে? মফস্বলের এক স্বপ্নবাজ তরুণের প্রেম, বন্ধুত্ব ও স্বপ্নের দ্বন্দ্বের গল্পই উঠে এসেছে এই উপন্যাসে।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849469612 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |