Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি গণআন্দোলনে তরুণদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনুপম দেবাশীষ রায়ের 'কালকের আন্দোলন, আজকের আন্দোলন' বইটি সেই ঐতিহাসিক আন্দোলনগুলোর ভাষা, কৌশল ও পদ্ধতির পরিবর্তন বিশ্লেষণ করেছে। আন্দোলন কখন কাজ করে আর কখন করে না, সেই শিক্ষা থেকেই আমরা শিখতে পারি কীভাবে সামনের দিনের আন্দোলনগুলোকে আরও কার্যকর করা যায়। গবেষণাভিত্তিক তথ্য থাকলেও সেগুলোকে সহজ পাঠ্য ভাষায় উপস্থাপন করা হয়েছে, যাতে সাধারণ ছাত্র, যুবক বা কিশোর যেকোনো পাঠক সহজেই বুঝতে পারেন। যারা গণতন্ত্র ও ন্যায্যতার লড়াইয়ে যুক্ত বা আগ্রহী, তাদের জন্য এটি যেমন একটি ঐতিহাসিক দলিল, তেমনি ভবিষ্যতের আন্দোলন পরিচালনার একটি ব্যবহারিক গাইডবই।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848040935 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 190 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |