নবীজি

দ্য ব্লেসড ওয়ান

by নীলা হারুন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

312৳400৳Save 88৳ (22%)
Qty
Wishlist
Share

নীলা হারুনের ঐতিহাসিক উপন্যাস 'নবীজি' মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর এক মনোমুগ্ধকর আখ্যান। আবদুল মুত্তালিবের আনন্দের দুটি কারণ ছিল, আবাবিল বাহিনীর হাতে আবরাহার পরাজয় এবং পুত্রবধূ আমেনার সন্তানসম্ভবা হওয়ার সংবাদ। কিন্তু সেই আনন্দ ম্লান করে দিয়ে হঠাৎ ইন্তেকাল করেন তাঁর আদরের পুত্র আবদুল্লাহ। শোকাহত আমেনার কোল আলো করে পৃথিবীতে আসে এক শিশু, স্বপ্নাদেশ অনুযায়ী যার নাম রাখা হয় মুহাম্মদ। দুধ-মা হালিমা অচিরেই টের পান এই শিশু সাধারণ নয়।

মা আমেনার মৃত্যুর পর শিশু মুহাম্মদকে কোলে নেন দাদা আবদুল মুত্তালিব, কিন্তু তাঁরও সময় শেষ হয়ে আসে। এরপর বালক মুহাম্মদের দায়িত্ব নেন চাচা আবু তালিব। সিরিয়া সফরে খ্রিষ্টান পাদ্রী বুহাইরা বালক মুহাম্মদকে দেখেই বুঝতে পারেন তাঁর অপেক্ষার অবসান ঘটেছে, আর আবু তালিবকে সতর্ক করে দেন এই বালকের বহু শত্রু রয়েছে। শত্রুপরিবেষ্টিত হয়েই বেড়ে ওঠেন যুবক মুহাম্মদ, অথচ মক্কার আকাশে ছড়িয়ে পড়ে তাঁর সুনাম। সেই সুনামে মুগ্ধ হয়ে ব্যবসার দায়িত্ব দেন বিবি খাদিজা, আর ভালোবাসায় জড়িয়ে পড়ে তাঁদের বিয়ে। প্রশ্নের উত্তর খুঁজতে পাহাড়ের নির্জনতায় ধ্যানে বসা যুবক মুহাম্মদ কীভাবে পেলেন তাঁর উত্তর, তা-ই এই বইয়ের কাহিনি।

প্রকাশনী:আদর্শ
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849598367
পৃষ্ঠা সংখ্যা:184
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all