আরও কিছু প্রমাণ করো যে...

গণিতের সবচেয়ে সুন্দর কিছু প্রমাণ

by মেহেদী হাসান নওশাদ, এম আহসান আল মাহীর, তামজীদ মোর্শেদ রুবাব, মুরসালিন হাবিব

Category:
Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

265৳340৳Save 75৳ (22%)
Qty
Wishlist
Share

গণিতের সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্য হলো এর সবকিছু চিরন্তন সত্য। যেকোনো গাণিতিক সমস্যার সমাধানে নির্ভুল যুক্তি দিয়ে এগোতে হয়, আর একটি প্রমাণ যাচাইয়ের ভিত্তি হলো এর সঠিকতা। কিন্তু এটাই কি একমাত্র ভিত্তি? 'আরও কিছু প্রমাণ করো যে...' বইটি দেখায় প্রমাণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, সেটি হলো সৌন্দর্য। স্কুল-কলেজের পাঠ্যবইয়ে শুধু সঠিকতাকেই গুরুত্ব দেওয়া হয়, সৌন্দর্যের কথা কখনো বলা হয় না। বড় বড় গণিতবিদরা কিন্তু সৌন্দর্যের গুরুত্ব বুঝতেন, যেমন পল এরডুশ বিশ্বাস করতেন গণিতের সবচেয়ে সুন্দর প্রমাণের সংগ্রহ নিয়ে একটি বই আছে, যার নাম দিয়েছিলেন 'The Book'।

এই বইটি সেই The Book-এরই ছোট্ট একটি সংস্করণ। এখানে গণিতের খুব সুন্দর কিছু প্রমাণ আছে, যা স্কুল-কলেজের শিক্ষার্থীরাও বুঝতে পারবে। অয়লারের উপপাদ্য, ফার্মার শেষ উপপাদ্যের মতো নামকরা উপপাদ্যের প্রমাণ বা আংশিক প্রমাণ এই বইয়ে আছে। মৌলিক সংখ্যা যে কখনো শেষ হয় না, তার তিনটি আলাদা প্রমাণও পাবেন এতে। তামজীদ মোর্শেদ রুবাব, মুরসালিন হাবিব, এম আহসান আল মাহীর ও মেহেদী হাসান নওশাদের এই বইটি গাণিতিক প্রমাণের সৌন্দর্য উপলব্ধি করতে সহায়তা করবে।

প্রকাশনী:আদর্শ
সংস্করণ:1st Published, 2021
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849571315
পৃষ্ঠা সংখ্যা:152
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all