মজাদার সব ইফতারি
by উম্মি সেলিম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রান্না এখন শুধু নয়, শিল্পে পরিণত হয়েছে, আর কেউ কেউ এই শিল্পকেই করে তুলেছেন জীবিকার উপায়ে। শখের বশে শুরু হওয়া ইউটিউব চ্যানেল Cooking Studio By Umme’র সাফল্য তারই প্রমাণ, যেখানে প্রায় ২০ লাখ মানুষের ভালোবাসা পেয়েছে দেশি-বিদেশি ৭৭০টি রেসিপির ভিডিও।
উম্মি সেলিমের ‘মজাদার সব ইফতারি’ বইয়ে সেই সব রেসিপিই বাছাই করা হয়েছে, যা ইফতারে পরিবেশন করা হয়। রান্নায় একেবারেই নতুন কেউ, উপকরণ দেখে বাজার করে এনে প্রস্তুত প্রণালি অনুসরণ করে সহজেই মজাদার ইফতারি বানিয়ে ফেলতে পারবেন এই বইয়ের সাহায্যে। ঐতিহ্যগতভাবেই ইফতারে সুস্বাদু খাবার পরিবেশনের চল থাকায়, রোজার মাসে নতুন নতুন আইটেম বানিয়ে সবাইকে চমকে দেওয়ার চেষ্টাও করেন অনেকেই।
রাস্তার পাশের ইফতারির কথা ভাবলে স্বাস্থ্যের প্রশ্নটা থেকেই যায়, তাই অনেকেই বাসায় বানিয়ে খেতে চান, আর নতুন রাঁধুনিদের জন্য এই বইয়ের রেসিপিগুলো ম্যাজিকের মতো কাজ করবে। রেসিপির পাশাপাশি ইফতারি বানানোর কিছু দারুণ টিপসও আছে এখানে, যা রান্নার সময় খুবই কাজে লাগবে। এমন কিছু আইটেমও বইয়ে স্থান পেয়েছে, যা ঈদের আপ্যায়নের জন্যও রান্না করা হয়, তাই দেশি-বিদেশি, মজার ও আনকমন রেসিপিতে ভরা এই বইটি রান্নাপ্রিয় সবার হ্যান্ডবুক হয়ে উঠতে পারেই।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849554905 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |