ইংরেজি সাহিত্যের ইতিহাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাবিদিন ইব্রাহিমের 'ইংরেজি সাহিত্যের ইতিহাস' বইটি দেখিয়েছে সাহিত্য আসমান থেকে নাজিল হয় না, বরং একটি সমাজের সংকট, সমস্যা ও সম্ভাবনা থেকেই সাহিত্যের জন্ম হয়। ইংরেজদের ইতিহাসের গুরুত্বপূর্ণ ধাপ, উত্থান-পতন, রাজনৈতিক ও সামাজিক সংকট এবং তার সঙ্গে সাহিত্যের ক্রমযাত্রা এই বইতে উঠে এসেছে। ইংল্যান্ডের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা এবং সেই ঘটনার সঙ্গে সাহিত্যের সম্পর্ক ও বিকাশের পরম্পরা নিয়েই আলোচনা করা হয়েছে।
স্কুল-কলেজ লেভেলের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বইটি এমনভাবে লেখা হয়েছে যে পড়তে পড়তে মনে হবে লেখকের সঙ্গে ইংরেজি সাহিত্যের সুদূর অতীত বা নিকট ইতিহাসে ভ্রমণে নেমেছেন পাঠক। যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করছেন বা করতে ইচ্ছুক, ইংরেজি সাহিত্যের প্রতি যাদের ভালোলাগা ও কৌতূহল আছে, তাদের জন্য এটি একটি সহজ প্রবেশদ্বার। ইংরেজি সাহিত্যে জ্ঞান শূন্যের কোঠায় থাকলেও এক নিমিষেই পড়ে ফেলা যায় এই বইটি।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 2nd Edition, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848040461 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 158 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |