Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রকিবুল হাসানের 'কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র' বইটি দেখাতে চেয়েছে কীভাবে রাষ্ট্র মানুষের স্বপ্ন পূরণে সহায়ক হতে পারে। জীবনের নানা পর্যায়ে মানুষের স্বপ্ন বদলায়, আর সেগুলো বাস্তবায়নে রাষ্ট্রের সহায়ক কাঠামো কিছুটা বুদ্ধিমান হলেই প্রতিটি মানুষের চাহিদা আলাদাভাবে মেটানো সম্ভব। শেষ জীবনে কেউ ক্যান্সার হাসপাতাল তৈরির স্বপ্ন দেখলে, ছাড়পত্র থেকে জমি অধিগ্রহণ, সব সুবিধা দিতে পারে রাষ্ট্র। সেই রাষ্ট্রযন্ত্রের দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের পাশাপাশি লাগবে ডেটার সঠিক ব্যবহার।
নাগরিকের প্রায় প্রতিটি তথ্য রাষ্ট্রের কাছে থাকলে, চাওয়ার আগেই নাগরিক সুবিধা দিতে প্রস্তুত থাকতে পারে প্রশাসন। জন্মের পর থেকে নাগরিক সুবিধা নিশ্চিত করা, সর্বজনীন ন্যূনতম ভাতা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সবার জন্য আলাদা স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা, এসব সরকারি সেবা সহজীকরণের কিছু ব্লুপ্রিন্ট উঠে এসেছে এই বইয়ে। প্রযুক্তি ও রাষ্ট্রনীতি নিয়ে ভাবতে আগ্রহী পাঠকদের জন্য এটি চিন্তার খোরাক জোগাবে।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849564881 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 326 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |