বাংলাদেশের পানি, পরিবেশ ও বর্জ্য
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলাদেশের উন্নয়ন মডেল যে পরিবেশের ওপর চাপিয়ে দেওয়া এক ধরনের সহিংসতা, সেটাই খোলামেলা বিশ্লেষণ করেছেন ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর 'বাংলাদেশের পানি, পরিবেশ ও বর্জ্য' বইয়ে। গাছ কেটে, জলাশয় ভরাট করে, ইটভাটায় মাটি পুড়িয়ে, শিল্প ও গৃহস্থালির বর্জ্য নদীতে ফেলে যেভাবে জিডিপি বাড়ানো হয়, তা পরিবেশের দিক থেকে অত্যন্ত ভঙ্গুর বলে চিহ্নিত করেছেন লেখক। নাগরিক ও রাষ্ট্র উভয়ের পরিবেশগত দায়বদ্ধতা যে কেবল শূন্য নয়, অনেক ক্ষেত্রে ঋণাত্মক, তাও তিনি তুলে ধরেছেন।
বইটিতে উন্নয়ন প্রকল্পে পরিবেশগত ঝুঁকি উপেক্ষা করার সংস্কৃতিকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। পাশাপাশি তরুণ প্রজন্মের সঙ্গে প্রকৃতি ও জীবনের বিষয়গুলোর সংযোগ ঘটানোর চেষ্টা করেছেন লেখক। দৈনন্দিন পরিবেশবিরুদ্ধ অভ্যাস নিয়ে খোলামেলা আলোচনার সঙ্গে কিছু সমাধানও প্রস্তাবিত হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা বহুল হলেও বাংলাদেশের সমাজে এ ধরনের চিন্তা এখনো নতুন বলে মনে হতে পারে। বাঁচতে হলে পরিবেশ ধ্বংসের এই অচেতন সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াতেই হবে, সেটাই এই বইয়ের মূল বার্তা।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849677369 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 264 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |