কপি বেছে নিন
312৳400৳Save 88৳ (22%)
Qty
Wishlist
Share

নাসরিন সুলতানা শীলা ও সায়েদ আশরাফের 'ইমোশনাল ইন্টেলিজেন্স' বইটি আবেগ, অনুভূতি আর বুদ্ধিমত্তার সমন্বয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ দক্ষতা নিয়ে আলোচনা করে। নিজের ও অন্যের অনুভূতি বোঝা এবং সেই অনুযায়ী আচরণ করাই এই দক্ষতার মূল কথা, যা শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, কর্মক্ষেত্রেও সাফল্যের জন্য অপরিহার্য। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইতোমধ্যে ২০২০-এর দশকের সবচেয়ে প্রয়োজনীয় দশটি দক্ষতার একটি হিসেবে একে চিহ্নিত করেছে।

বইটির মূল উদ্দেশ্য পাঠককে আবেগ নিয়ন্ত্রণের কৌশল শেখানো, যাতে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সাথে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা যায় এবং কর্মক্ষেত্রে দ্বন্দ্ব নিরসন করে কাজের দক্ষতা বৃদ্ধি করা যায়। নিজেকে ও অন্যের অনুপ্রাণিত করার পদ্ধতি, সুস্থ পারস্পরিক সম্পর্ক বজায় রাখা এবং সুখী জীবনযাপনের উপায় নিয়েও আলোচনা করা হয়েছে এই বইয়ে। সাফল্য ও মানসিক প্রশান্তি দুটোই চান এমন প্রতিটি মানুষের জন্য এটি একটি কার্যকরী গাইড।

প্রকাশনী:আদর্শ
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849625209
পৃষ্ঠা সংখ্যা:160
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all