আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আমাদের কৌতূহলের অন্ত নেই। আশা বা ভয়, যা-ই হোক না কেন, এখন সবারই এআই সম্পর্কে সাধারণ ধারণা থাকার সময় এসেছে। আপনি হয়তো জেনে অবাক হবেন, আপনি ইতোমধ্যেই দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন। এনামুল হকের 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' বইটি সেই বিষয়গুলোই বিস্তারিতভাবে তুলে ধরেছে। কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক শিল্পকে পরিবর্তন করছে, কীভাবে ব্যবসায়িক প্রক্রিয়া বদলে দিচ্ছে, বা কীভাবে আমরা এআই-এ ক্যারিয়ার গড়তে পারব, সবকিছুই জানা যাবে এই বইয়ে। এআই কীভাবে কাজ করে এবং এর কম্পোনেন্টগুলো কী কী, ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সম্পর্কেও বিস্তারিত আলোচনা রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে চাকরির বাজারকে পরিবর্তন করছে, সেল্ফ-ড্রাইভিং পরিবহনগুলো এআই ব্যবহার করে জীবনযাত্রায় যে বিশাল পরিবর্তন আনবে, এসব নিয়ে সহজ-সরল ধারণা দেওয়া হয়েছে। এআই কীভাবে রোবটদের পরিচালিত করছে এবং কীভাবে তারা আমাদের জীবন বদলে দেবে, তার পাশাপাশি বড় বড় টেকনোলজি কোম্পানিগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম নিয়েও আলোচনা আছে। প্রযুক্তিগত পরিভাষা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। অত্যন্ত সহজ-সরলভাবে লেখা এই বইটি সবার পড়ার উপযুক্ত করে তৈরি করা হয়েছে।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849728733 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |