মুক্তিযুদ্ধ, ধর্ম, রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ
পিনাকী ভট্টাচার্যের 'মুক্তিযুদ্ধ, ধর্ম, রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ' বইটি বাংলাদেশের নানা সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে রচিত। দেশের মানুষের মনে যে প্রশ্নগুলো বারবার ঘুরপাক খেয়েছে, সেই সামাজিক ও রাজনৈতিক বিতর্কগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছেন লেখক। অনলাইনে ব্লগার ও ফেসবুক ব্যবহারকারীরাও এসব বিষয়ে নিয়মিত আলোচনা করেছেন। ২০১৩ সাল থেকে বাংলাদেশ যখন অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, সেই সময়ের কিছু খণ্ডিত বিতর্ক স্থান পেয়েছে এই লেখাগুলোতে। প্রতিটি লেখার শেষে ব্লগ ও ফেসবুকে প্রকাশের তারিখ উল্লেখ করা হয়েছে। গ্রন্থভুক্ত করার সময় ভাষা ও তথ্যগত কিছু সম্পাদনা করা হলেও লেখকের মূল চিন্তা ও বিশ্লেষণ অপরিবর্তিত রাখা হয়েছে।
লেখক চেয়েছেন সেই সময়ের ঘটনা সম্পর্কে তার ব্যাখ্যাগুলো হুবহু সংরক্ষিত থাকুক। পাঠকরা এই লেখাগুলো পড়ার মাধ্যমে সেই সময়কাল এবং লেখকের চিন্তার বিবর্তন লক্ষ করতে পারবেন। ভবিষ্যতের গবেষকদের জন্যও এটি আগ্রহের বিষয় হয়ে উঠতে পারে। লেখাগুলো থেকে বোঝা যায়, কোন আগুনে জ্বলে একটি প্রজন্ম আগামীকে বরণ করে নেওয়ার জন্য নিজেকে তৈরি করছে।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849266020 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |