বাংলাদেশ: অর্থনীতির ৫০ বছর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফয়েজ আহমদ তৈয়্যবের 'বাংলাদেশ: অর্থনীতির ৫০ বছর' বইটি দেশের অর্থনীতি নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করবে। অনুপুঙ্খ, তথ্য সমৃদ্ধ, বিশ্লেষণধর্মী এবং সহজবোধ্য এই বই পাঠকদের প্রচলিত ব্যাখ্যার বাইরে ভাবতে সাহায্য করবে, পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা তৈরিতে আগ্রহীদের জন্যও সহায়ক হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পঞ্চাশ বছরের অর্থনৈতিক উত্থান-পতনের একটি বস্তুনিষ্ঠ ও সাহসী বিবরণ তুলে ধরেছে এই গ্রন্থ।
বহু তথ্য-উপাত্তের সমাহার সত্ত্বেও প্রতিটি অধ্যায় সাধারণ পাঠকের জন্য সাবলীল ও সহজবোধ্য ভাষায় উপস্থাপিত। বইটির শেষ অধ্যায়ে অর্থশাস্ত্রের তিনটি গুরুত্বপূর্ণ তত্ত্বের আলোকে পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান বোঝার এবং তত্ত্বগুলোর সীমাবদ্ধতা নিয়ে আলোচনার চেষ্টা রয়েছে। পুরো বইজুড়ে সম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক একটি গণতান্ত্রিক নাগরিক রাষ্ট্র গড়ার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।
নিও-লিবারেলিজমের গতানুগতিক পক্ষ-বিপক্ষ আলোচনার বাইরে গিয়ে উন্নয়ন দর্শনের একটি চমৎকার বয়ান উপস্থাপন করেছেন লেখক। অর্থনীতি নিয়ে আগ্রহী সাধারণ পাঠক থেকে শুরু করে গবেষকদের জন্য এটি একটি দরকারি রেফারেন্স গ্রন্থ হিসেবে কাজ করবে।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849542131 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 312 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |