সৃষ্টির উল্লাসে রোবটিকস ১
by মিশাল ইসলাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে শিক্ষার্থীদের জন্য রোবটিকস, আইওটি আর প্রোগ্রামিং শেখা এখন অপরিহার্য। ২০১৮ সালে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মাধ্যমে স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের রোবটিকসে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রথমবারেই আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদক জেতায় এই বিষয়ে আগ্রহ আরও বেড়ে যায়। কিন্তু বাংলায় রোবটিকস শেখার মানসম্মত রিসোর্সের অভাব ছিল প্রকট।
মিশাল ইসলামের 'সৃষ্টির উল্লাসে রোবটিকস ১' বইটি সেই শূন্যতা পূরণ করেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সঙ্গে যুক্ত লেখক শিশুদের জন্য সহজ ও প্রাঞ্জল ভাষায় রোবটিকসের জটিল বিষয়গুলো তুলে ধরেছেন। বইটির বিশেষ দিক হলো অভিভাবকদের জন্য আলাদা একটি অধ্যায়, যেখানে বোঝানো হয়েছে কীভাবে সন্তানের প্রতি অযাচিত চাপ না দিয়ে তাদের আগ্রহকে উৎসাহিত করা যায়। হাতের কাছে থাকা সাধারণ জিনিস দিয়ে খুদে প্রজেক্ট শুরু করার কৌশলও শেখানো হয়েছে এই বইয়ে। নতুন শিক্ষার্থীদের জন্য এটি রোবটিকসের জগতে প্রবেশের একটি চমৎকার দ্বার।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849523451 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 226 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |