Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আব্দুল্লাহ ইবনে মাহমুদের 'নিকোলা টেসলা' বইটি কিংবদন্তির গভীরে ঢুঁ দিয়ে বাস্তবের নিকোলা টেসলাকে চেনার চেষ্টা। চৌম্বকক্ষেত্রের একক 'টেসলা' যে মানুষের নামে, সেই টেসলাকে নিয়ে ইন্টারনেটে ছড়িয়ে আছে হাজারো কিংবদন্তি। বিখ্যাত গাড়ি ব্র্যান্ড 'টেসলা' তো তারই নামে। কখনো মনে হবে তিনি অতিমানব, কখনো মনে হবে পাগল বৈজ্ঞানিক।
কতটা সত্য এর? বাস্তবে কেমন ছিলেন এই উদ্ভাবক? ইন্টারনেটে ছড়িয়ে থাকা নানা তথ্য, হাজারো কিংবদন্তি বনাম বাস্তবতার বিশ্লেষণের পাশাপাশি বইটিতে থাকছে টেসলার নিজের লেখা আত্মজীবনীর সহজ রূপান্তর।
শত বছর আগে উদ্ভাবনী কাণ্ডকারখানা চালিয়ে যাওয়া এই বিজ্ঞানীকে নিয়ে সম্যক ধারণা পেতে চাওয়া পাঠকদের জন্য বইটি নির্ভরযোগ্য একটি আকর গ্রন্থ।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st published 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849634621 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |