হাতেকলমে মেশিন লার্নিং
by রকিবুল হাসান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রকিবুল হাসানের 'হাতেকলমে মেশিন লার্নিং' বইটি ডেটা নিয়ে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে চাওয়া সব পেশার মানুষের জন্য লেখা। আমাদের অজান্তেই প্রতিদিন হাতের ফোন তৈরি করছে হাজারো ডেটা, আর এই ডেটা থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হয়ে উঠছে নতুন পেশা। বইটি কোনো নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষার ওপর নির্ভর নয়, বরং শুরু থেকে শেষ পর্যন্ত কনসেপ্ট বোঝানোর ওপর জোর দেওয়া হয়েছে।
আর প্রোগ্রামিং এনভায়রনমেন্ট দিয়ে শুরু হলেও প্রতিটি এক্সারসাইজ পাইথনেও দেওয়া আছে। ফলে যেকোনো পেশার মানুষই বইটি পড়ে ডেটা থেকে সিদ্ধান্ত নেওয়ার চিন্তা-ধারণা বদলে ফেলতে পারবেন। ক্যাগল প্রতিযোগিতা, টাইটানিক প্রজেক্ট, মেশিন লার্নিং অ্যালগরিদম, ট্রেনিং ডেটা, টেস্ট ডেটা, ডেটার তত্ত্ব ও প্রসেসসহ বিস্তর বিষয় স্থান পেয়েছে বইটিতে।
শুরুতেই আর প্রোগ্রামিং শেখার প্রয়োজনীয়তা, ডেটা শেয়ারিং, ইন্টারকানেকশন কস্ট মডেলিং, আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ নানা আধুনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ডেটার জগতে প্রবেশ করতে আগ্রহী যে কেউ এই বই থেকে শুরু করতে পারেন।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 2nd Edition, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848040119 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 206 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |