চমক হাসানের 'নিবিড় গণিত' বইটি সেইসব কৌতূহলী পাঠকের জন্য, যারা অঙ্কের ভেতরের গল্প জানতে চান। এমন কোন ক্ষেত্র যার পরিসীমা অসীম কিন্তু ক্ষেত্রফল সসীম? অসীম গুণোত্তর ধারার সাথে এর সম্পর্ক কী? দ্বিমিক থেকে দশমিকে রূপান্তরের নিয়ম কেন এমন? পৌনঃপুনিকের অনন্ত চক্রের গভীরে কী আছে?
৭ দিয়ে বিভাজ্যতা পরীক্ষার অদ্ভুত নিয়মটা কেন কাজ করে, গসাগুর নিয়মটা এমন কেন, কোন সমস্যাগুলো গণিতবিদদের এখনো ভাবাচ্ছে, সমাধান করলেই মিলবে কোটি টাকা, এমন অসংখ্য প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এই বইয়ে। অঙ্ক শিখে আদৌ লাভ আছে কি না, এমন প্রশ্নও উঠে এসেছে এখানে।
গণিতকে ভয় নয়, ভালোবাসা আর কৌতূহল দিয়ে দেখতে চাওয়া পাঠকদের জন্য বইটি। সহজ ভাষায় গল্পের মতো করে উপস্থাপিত এই বই গণিতের রহস্যময় দিকগুলোকে উন্মোচন করে দেবে।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২২ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849665168 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 134 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।