Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তানভীর শাহরিয়ার রিমনের 'স্ট্রেস ম্যানেজমেন্ট' বইটি চাপমুক্ত জীবনের একটি ব্যবহারিক নির্দেশিকা। চাপে নেই এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। কর্পোরেট হাউসের বিক্রয়কর্মী থেকে শুরু করে বিভাগীয় প্রধান, সিইও কিংবা উদ্যোক্তা— সবারই নানারকম স্ট্রেস সামলাতে হয়। নতুন ক্যারিয়ার গড়ার প্রস্তুতিতে যারা ব্যাটে-বলে মিলিয়ে নিতে পারছেন না, তাদের চাপও কম নয়। ব্যক্তিজীবনের সম্পর্কের টানাপোড়েন থেকেও অনেকে চাপে ভোগেন।
এই বইয়ে নেগেটিভ চাপ দূর করার এবং পজিটিভ চাপের মাধ্যমে অনুপ্রাণিত হওয়ার হ্যাকস নিয়ে আলোচনা করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ব্যবস্থাপনার কৌশল, লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল এবং সেল্ফ কেয়ার কীভাবে নেগেটিভ চাপকে পজিটিভ চাপে রূপ দেবে, সেইসব বিষয়কে সমধিক গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। যারা চাপ সামলে জীবনে সামনে এগুতে চান, নিজেদের জীবনকে সুশৃঙ্খল নিয়মে পরিচালিত করতে চান, হতে চান সফল উদ্যোক্তা বা কর্পোরেট লিডার— বইটি তাদের জন্য। টিনএজার থেকে শুরু করে তাদের অভিভাবকরাও উপকৃত হবেন এই বই থেকে।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849640516 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |