শরবতে বাজিমাত

বিনা পুজিতে মার্কেটিং করা এবং সফলতার কৌশল

by মুনির হাসান

কপি বেছে নিন
110৳
Only 1 left
Qty
Wishlist
Share

মুনির হাসানের 'শরবতে বাজিমাত' বইটি উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণামূলক গল্প। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক তিন বন্ধু রিচার্ড রীড, এডাম বেলন আর জন রাইট ১৯৯৮ সালে মাত্র ৫০০ পাউন্ড হাতে নিয়ে প্রতিষ্ঠা করেন ইনােসেন্ট নামের একটি কোম্পানি। আজ ইউরােপের ১৩টি দেশে এই কোম্পানির পণ্য বিক্রি হয়, এবং এর বাজার দর ১০ কোটি পাউন্ডের বেশি, যার ৯০% বিক্রি করে দেওয়া হয়েছে কোকাকোলা কোম্পানির কাছে। তিন বন্ধু এখন ব্যক্তিগত দ্বীপের মালিক।

তাদের এই অভিজ্ঞতা তারা বিস্তারিত লিখেছেন এই বইতে। ব্রিটিশদের সঙ্গে আমাদের মান-মানসিকতা ও সিস্টেমের অনেক মিল বলে, আমাদের দেশের উদ্যোক্তাদের মতো তারাও রাস্তায় ঘুরেছেন মাসের পর মাস। এসএমই বান্ধব ব্যাংকিং নীতিমালা থাকা সত্ত্বেও কোনো ব্যাংক তাদের একটি টাকাও ধার দেয়নি। সবাই বলেছে, তাদের পদ্ধতিতে শরবত বানালে তারা দেউলিয়া হয়ে যাবে। হাজার হাজার 'না' কেমন করে অতিক্রম করেছেন এই তিন বন্ধু? কেমন করে শরবত তাদের আর্থিক মুক্তির পথ খুলে দিয়েছে? বিনা পুজিতে কীভাবে মার্কেটিং করেছেন? কোন বুদ্ধিতে একটার পর একটা দেশে ব্যবসা বাড়িয়েছেন এবং নিজেদের প্রতিষ্ঠা গড়ে তুলেছেন একটি চমৎকার সংস্কৃতি? এসব প্রশ্নের জবাব খোঁজা হয়েছে এই বইতে।

প্রকাশনী:আদর্শ
সংস্করণ:2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849266297
পৃষ্ঠা সংখ্যা:80
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (পুরাতন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all