নিমিখ পানে ২: যোগজীকরণের যত গল্প
by চমক হাসান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
‘নিমিখ পানে ২: যোগজীকরণের যত গল্প’ বইটি শুরু হয় ক্ষেত্রফলের ধারণা থেকে কীভাবে যোগজীকরণের সূচনা হলো তার ইতিহাস দিয়ে, আর যোগজীকরণ যে অন্তরীকরণের ঠিক উল্টো— তার ইঙ্গিত দিয়ে। দ্বিতীয় অধ্যায়ে ক্ষেত্রফল কেন ঢালের উল্টো তার প্রমাণ, ক্যালকুলাসের মূল উপপাদ্য এবং কোসাইনের যোগজ কীভাবে সাইন হয়— গ্রাফ থেকে তা বোঝানো হয়েছে। তৃতীয় অধ্যায়ে যোগজীকরণের কলাকৌশল— কেমন আকৃতিতে কী ধরতে হবে, কেন ধরতে হবে তার ধারণা। চতুর্থ অধ্যায়ে নির্দিষ্ট যোগজ— কীভাবে ছবি দেখেই মান সম্পর্কে ধারণা করা যায় এবং নির্দিষ্ট যোগজের ধর্মগুলো ছবিতে কীভাবে অনুভব করা যায়। পঞ্চম অধ্যায়ে যোগজীকরণের ব্যবহার— গ্রাফের তলার ক্ষেত্রফল, দুই গ্রাফের মাঝের ক্ষেত্রফল, অক্ষের চারপাশে গ্রাফ ঘুরিয়ে আয়তন বের করার উপায়, বক্ররেখার চাপের দৈর্ঘ্য, বক্রতলের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল এবং এক ধারাকে সমাকলন করে আরেক ধারা পাওয়ার পদ্ধতি। ষষ্ঠ অধ্যায়ে আয়ত পদ্ধতি, ট্রাপিজিয়াম পদ্ধতি ও সিম্পসনের নিয়ম থেকে নির্দিষ্ট যোগজের মান অনুমান করার কৌশল। শেষ অধ্যায়ে কোন ফাংশনগুলো কোনোভাবেই যোগজীকরণ করা যায় না— তার তালিকা দেওয়া হয়েছে। চমক হাসানের এই বইটি ক্যালকুলাসের জটিল বিষয়গুলোকে সহজ ও মজার উপায়ে উপস্থাপন করেছে।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |