হাবলুদের জন্য প্রোগ্রামিং

by ঝংকার মাহবুব

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

234৳300৳Save 66৳ (22%)
Qty
Wishlist
Share

হাবলুদের জন্য প্রোগ্রামিং' বইটি তাদের জন্য, যারা ভয়ের কারণে প্রোগ্রামিং শেখা শুরু করতেই পারে না। প্রোগ্রামিং যে কঠিন, আর সায়েন্সের স্টুডেন্ট বা ম্যাথে ভালো না হলে শেখা যাবে না, এমন ভেবে অনেকে মুখ লুকিয়ে রাখে। তাদের জন্য গল্প আর মজার ছলে, চায়ের আড্ডার মাধ্যমে প্রোগ্রামিংয়ের বেসিক কনসেপ্টগুলো উপস্থাপন করা হয়েছে। তাছাড়া স্মার্টফোনে কোনো কিছু ইনস্টল না করেই প্রোগ্রামিং প্র্যাকটিস করা যাবে। আর যারা প্রোগ্রামিং শিখে কিছুটা এগিয়ে আছে, তারাও এই বই পড়ে বেসিক কনসেপ্টগুলো ঝালিয়ে নিতে পারবে। যারা পরীক্ষায় ভালো নম্বর পায় না, যাদেরকে ভালো স্টুডেন্ট হিসেবে গণ্য করা হয় না, তাদেরকে পরোক্ষভাবে গাধা, বলদ বা হাবলু বলা হয়। এসব হাবলুরা পড়ালেখার মাঠে, চাকরির হাটে কিংবা প্রেমের ঘাটে অনেকটাই পিছিয়ে থাকে। কিন্তু হাবলুরা পড়ালেখায় হাবলু হলেও, দুনিয়ার সবকিছুতে হাবলু না। ক্লাস ফাঁকি দেয়ার ফন্দি, শর্টকাটে পাশ করার পদ্ধতি, ফ্রেন্ডের পকেট থেকে টাকা খসানোর সিস্টেম, হাবলুদের চাইতে ভালো কেউ জানে না। তাদের পড়ালেখা মনে না থাকলেও, টিভি সিরিয়ালের কাহিনী, সিনেমার ডায়ালগ, ইন্টারনেটের চিপা-চাপার খবর ঠিকই মনে থাকে। সেজন্যই হাবলুদের মতো করে, চায়ের দোকানের আড্ডার ভাষা দিয়ে, প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়েছে, যাতে হাবলুরা হাবলু স্টাইলে প্রোগ্রামিংয়ের মজা পেয়ে এগিয়ে যেতে পারে। ঝংকার মাহবুবের এই বইয়ে প্রতিটি অধ্যায়ই লেখকের স্বতন্ত্র ভাষায়, ঢংয়ে খুবই হাল্কা মেজাজে উপভোগ্য কৌতুকের সঙ্গে উপস্থাপিত হয়েছে। অনুশীলনের জন্য বইতেই পর্যাপ্ত ফাঁকা জায়গা দেয়া আছে।

প্রকাশনী:আদর্শ
সংস্করণ:1st Published, 2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849206637
পৃষ্ঠা সংখ্যা:127
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all