"অঙ্ক ভাইয়া" বইয়ে দেখা যায় টেনশন টিনা, যে তুচ্ছ কারণে দুশ্চিন্তা করে হতাশায় ডুবে যায়, বিটলা বান্টি, যার দুষ্টুমির আড়ালে থাকা প্রশ্নগুলো চিন্তার খোরাক জোগায়, তুখোড় তন্বী, যে নানামুখী দক্ষতায় পারদর্শী, আর অবাক পৃথ্বী, যে জগতের সবকিছুতে বিস্ময় খুঁজে পায়। তারা সবাই আজ অসহায় নজিবুল্লাহ মাস্টারের দাপটে। তাদের মনে গণিত নিয়ে হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর মেলে না কিছুতেই। তখন তারা আশ্রয় খোঁজে অংক ভাইয়ার কাছে। কোত্থেকে এলো, কোথায় কাজে লাগে, এটা এমন কেন, অমন নয় কেন, এটা শিখে কী হয়, ওটার মূল ঘটনাটা কী, এমন সব প্রশ্নের উত্তর অংক ভাইয়া দিয়ে যান পরম মমতায়। বাংলাদেশের আয়তন নাকি ক্ষেত্রফল, পেঁয়াজকুচি পদ্ধতিতে গোলকের আয়তন, পিথাগোরাস দিয়ে আইনস্টাইন, ফাংশনের বৃত্তান্ত, পৃথিবীর সুন্দরতম সমীকরণ, ঋণাত্মক সংখ্যার লসাগু-গসাগু, গিটারের গণিত, হাতে কলমে ঘনমূল, সাইন কসের নামরহস্য, লগ এর ভিতরের কথা, অসমতার চিহ্ন, এমন চিন্তাগুলো যদি আপনার মনে কৌতূহল জাগায়, তাহলে এই বইটি আপনার জন্য।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 7th Printed, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849266426 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।