চট্টগ্রামের ইতিহাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চৌধুরী র্পূণচন্দ্র দেবর্বম্মা তত্ত্বনিধির 'চট্টগ্রামের ইতিহাস' ভারতের সুদূর পূর্বপ্রান্তে অবস্থিত এই অঞ্চলের জটিল অতীতকে উন্মোচন করে। আরাকান ও ত্রিপুরা, এই দুই পরাক্রান্ত রাজ্যের মাঝখানে অবস্থিত বলে চট্টগ্রাম যুগে যুগে বিপ্লব, মহাযুদ্ধ আর খন্দযুদ্ধের লীলাক্ষেত্রে পরিণত হয়েছিল। সমগ্র ভারতে নৌ-যুদ্ধের আদি কেন্দ্রস্থল ছিল এই ভূখণ্ডই।
হিন্দু, ত্রিপুরী, আরাকানী, ব্রহ্মা, মুসলমান, পর্তুগিজ, স্পেনীয়, ফরাসি ও ওলন্দাজদের সংঘর্ষের মধ্য দিয়ে কীভাবে চট্টগ্রাম বিভিন্ন ধর্মের মিলনভূমি হয়ে উঠল, তার সহজ ও সাবলীল বর্ণনা দিয়েছেন লেখক। ভৌগোলিক, ঐতিহাসিক, প্রাকৃতিক, কৃষি, রাজত্ব, রাজনীতি, সাহিত্য, স্থান ও স্থাপনা সম্পর্কে পাঠক এখানে পাবেন স্পষ্ট ধারণা। মোঘল, ইংরেজ, হিন্দু রাজত্বকালের গুরুত্বপূর্ণ স্থান, শাসক ও ব্যক্তিদের তালিকাও বইটির মূল্য বাড়িয়েছে।
১৯২০ সালে প্রকাশিত এই গ্রন্থ থেকে সে সময়ের স্থানীয় বিভাগ, থানা, বাজার ও উৎপাদিত ফসলের তথ্যও জানা যায়। চট্টগ্রামের ইতিহাস সম্পর্কে সত্যনিষ্ঠ অথচ বিস্ময়কর ঘটনার বিস্তৃত বর্ণনা যেকোনো ইতিহাস-প্রেমী পাঠককে আকর্ষণ করবে।
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | Edition, July 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849892939 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 248 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |