বন্দটেকীর মেয়ে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শ্যামলী নাসরীন চৌধুরীর 'বন্দটেকীর মেয়ে' এক শক্তিমান নারীর আত্মজীবনী। তার শৈশব কেটেছে বন্দটেকী গ্রামে, যেখানে ছিল বিশাল বাঁশঝাড়, কাঁঠাল, আম, জাম, জলপাই, সুপারি, কলা, লটকন, পলাশ, শিমুল, মান্দার, শেফালিসহ নানা গাছের সমারোহ। ঘন গাছের ফাঁক দিয়ে পায়ে চলা পথে এসে পৌঁছাত সামান্য আলো, আর সূর্য ডোবার সাথে সাথে নেমে আসত গাঢ় অন্ধকার। সেই গ্রামীণ জীবন পেরিয়ে তিনি পাড়ি জমান শহরে। কিন্তু ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর আলবদর বাহিনী তার স্বামী ডা. আলীম চৌধুরীকে হত্যা করলে তার জীবনে নেমে আসে অসীম বেদনা। তবু তিনি হার মানেননি। শিক্ষকতা পেশায় থেকে দুই কন্যাকে নিয়ে তার এগিয়ে চলার সংগ্রামের গল্প ধরা আছে এই বইয়ে। বেদনাদায়ক হলেও অসম্ভব মনোগ্রাহী এই আত্মজীবনী পাঠকের মনে দাগ কাটবে।
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849892861 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 200 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |