বিস্ময়চিহ্নের মতো
by রিমঝিম আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ডিটিপি অপারেটর বাহারউদ্দিন একটি ডায়েরি কম্পোজ করতে গিয়ে যত এগোয়, ততই যেন কিছু এক টান টানে তাকে টেনে নিয়ে যায় স্মৃতি-বিস্মৃতির গভীরে। এক ধূসর মুখচ্ছবির ভেতর দিয়ে ভেসে ওঠে তার ছোটবেলার খালা সেতারার কথা। মাকে ফোন করে নিশ্চিত হয় সে, এ তো তারই পরিবারের আখ্যান!
সেই পরিবারের গহন গভীর অন্ধকার মুহূর্তগুলো উঠে এসেছে এই ডায়েরিতে। মানুষজন জানতে পারলে ছি ছি করবে, তাই এই বই কিছুতেই ছাপানো যাবে না। রিমঝিম আহমেদের 'বিস্ময়চিহ্নের মতো' উপন্যাসে প্রশ্ন থেকে যায়, শেষ পর্যন্ত কি সেতারাকে খুঁজে পাওয়া গেল? প্রকাশিত হল কি তার ডায়েরি?
রহস্য ও পারিবারিক নিগূঢ়তার মিশেলে লেখা এই উপন্যাস পাঠকের কৌতূহল জাগিয়ে রাখে। পরিবারের গোপন ইতিহাস আর এক নারীর অজানা জীবনের খোঁজে পাঠকও বাহারউদ্দিনের সাথে হেঁটে যায়।
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848034910 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |