বাঙালির অন্তরমহল

by নিরুপমা রহমান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

218৳280৳Save 62৳ (22%)
Qty
Wishlist
Share

ড. নিরুপমা রহমানের 'বাঙালির অন্তরমহল' বইটি একুশ শতকের বাঙালির জাগতিক, মানসিক, সৃজনশীল ও বৌদ্ধিক জগৎচেতনার এক গভীর পর্যবেক্ষণ। ইতিহাসের পাতায় বাঙালি পেরিয়ে এসেছে ঔপনিবেশিক শাসনের যন্ত্রণা, দেশভাগের ক্ষত বহন করেছে, ভাষা ও সংস্কৃতির জন্য রক্ত দিয়ে অর্জন করেছে স্বাধীনতা। সেই গৌরবের ইতিহাস থাকলেও আজকের বাঙালি কি হারিয়ে ফেলছে নিজের আবহমান সংস্কৃতি, মূল্যবোধ আর সহনশীলতাকে? লেখিকার মতে, আমরা ক্রমশ বিচ্যুত হয়ে যাচ্ছি প্রকৃত ইতিহাস থেকে, নিজের ঐতিহ্যকে এড়িয়ে নিজেই নিজের কাছে হয়ে উঠছি অচেনা।

বৈশ্বিকতা নানাভাবে ছুঁয়ে যাচ্ছে আজকের বাঙালির বাঙালিয়ানাকে। তবুও সব কিছুর পরেও একুশ শতকের বাঙালির মধ্যে খুঁজে পাওয়া যায় রবীন্দ্রনাথের সেই ঊনবিংশ শতকের বাঙালির ছায়া। আবার অনেক সময় আমরা দেখি পরস্পরবিরোধী দ্বিধা-দ্বন্দ্বে জর্জরিত এক বাঙালি, যে ভক্তি, মুক্তি আর যুক্তির নিত্য প্রশ্নের অসঙ্গতিতে বিপর্যস্ত। ব্যক্তিগত মত ও বোধের ভেতর দিয়ে লেখিকা এখানে তুলে ধরেছেন সেই বিহ্বল ও বিভ্রান্ত বাঙালির অন্তরঙ্গ চিত্র, যা আজকের সমাজকে নতুন করে চেনার এক উপলক্ষ।

প্রকাশনী:বাতিঘর
সংস্করণ:1st Published, 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849735427
পৃষ্ঠা সংখ্যা:112
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all