মোস্তাক শরীফের 'ময়ূর সিংহাসনের সম্রাটেরা' মুঘল সাম্রাজ্যের প্রথম ছয় নৃপতির বর্ণাঢ্য জীবনকাহিনি। বিখ্যাত তুর্কি শাসক আমির তৈমুরের অধস্তন ষষ্ঠ পুরুষ জহিরুদ্দিন মুহাম্মদ বাবুর, পিতার অকালমৃত্যুর পর মধ্য এশিয়ার ক্ষুদ্র রাজ্য ফারগানার সিংহাসনে বসেন। কিন্তু প্রথম দিন থেকেই তাঁকে যুঝতে হয় দুর্ভাগ্যের সঙ্গে। পাহাড়সম প্রতিকূলতা জয় করে তেতাল্লিশ বছর বয়সে তিনি দিল্লির মসনদে আসীন হন, সেই থেকেই শুরু ভারতবর্ষে দীর্ঘ মুঘল শাসনের।
বইটিতে বাবুর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান ও আওরঙ্গজেব, এই ছয় কিংবদন্তির কাহিনি নির্মোহভাবে বর্ণিত হয়েছে। অজস্র প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বিস্তীর্ণ অঞ্চলে তাঁরা ছড়িয়ে দিয়েছিলেন মুঘল যশোগৌরব। অকল্পনীয় নৃশংসতা আর অতুলনীয় মহানুভবতার মিশেলে তাঁরা পদানত করেছিলেন একের পর এক শত্রুকে। গল্পের চেয়েও রোমাঞ্চকর এই জীবনকাহিনিগুলো ইতিহাসপ্রেমী পাঠকদের মন্ত্রমুগ্ধ করবে।
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | নতুন সংস্করণ, ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848825815 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।