জলে ডোবা সূর্যাস্ত
by বাদল সৈয়দ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাদল সৈয়দের 'জলে ডোবা সূর্যাস্ত' এক অসহায় বাবার লড়াইয়ের কাহিনি। মেয়েটির স্বপ্ন ছিল বুড়িগঙ্গার বুকে নৌকায় ভেসে ভেসে ছবি আঁকার। কিন্তু নদী তার জন্য অপেক্ষা করলেও সে যেতে পারছে না। নাকে মুখে নল গুঁজে হাসপাতালের বিছানায় সে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে। চিকিৎসাবিজ্ঞান বলছে, এই যুদ্ধে জেতা সম্ভব নয়।
তবুও তার মধ্যবিত্ত বাবা হাল ছাড়ছেন না। মেয়েকে বুড়িগঙ্গায় নিয়ে যাওয়ার জন্য তিনি লড়ে যাচ্ছেন। সেখানে তাঁর রাজকন্যা ছবি আঁকবে, এই আশায় বাঁচে তিনি। কিন্তু সত্যিই কি সেই আশা পূরণ হবে? মেয়েটি কি পারবে এই লড়াইয়ে জিততে? আঁকতে পারবে সেই অপূর্ব ছবি? বাবার ভালোবাসা আর মেয়ের স্বপ্নের এই মর্মস্পর্শী গল্প পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849848967 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |