রেখাচিত্র
by আবুল ফজল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রক্ষণশীল সমাজের নানা নিষেধ ও বাঁধা পেরিয়ে এক সচেতন ও সংবেদনশীল মনের এগিয়ে চলার কাহিনি এই আত্মজীবনী। লেখক তাঁর সমাজের ভেতরের ও বাইরের সমসাময়িক জীবনকে প্রাণবন্ত করে তুলেছেন। বিংশ শতাব্দীর প্রথমার্ধ জুড়ে ইতিহাসের ভাঙাগড়ার সাক্ষী এবং জটিল সব চ্যালেঞ্জের মুখোমুখি আবুল ফজল তাঁর স্মৃতিকথায় সহজ-সরল ভাষায় স্মৃতির ঝাঁপি খুলে দিয়েছেন। আগ্রহী পাঠকের জন্য তিনি উদারভাবে রেখে গেছেন চিন্তার অজস্র উপকরণ। উনিশ শতকের নবজাগরণের ফসল আবুল ফজল। বাংলা সাহিত্য অধ্যয়ন, অধ্যাপনা এবং নিরন্তর চর্চা তাঁর মনে গড়ে দিয়েছে সংবেদনশীল ও উদার মানবিক চেতনার শক্ত ভিত। ছাত্রাবস্থায় বুদ্ধির মুক্তি আন্দোলনে যুক্ত হয়ে তিনি অর্জন করেছিলেন মুক্তচিন্তার প্রেরণা ও যুক্তিবাদী মানসিকতা, যা তিনি আজীবন লালন করেছেন। রবীন্দ্রসাহিত্য ও আধুনিক বিশ্বসাহিত্য তাঁর জীবনবোধকে করেছে বহুমাত্রিক ও গভীরতর। নিজ সমাজের পশ্চাৎপদ ভাবনার শিকল ভাঙার তাগিদ থেকেই তাঁর সাহিত্য রচনার সূত্রপাত। ১৯৪৭ সালে আশাভঙ্গের স্বাধীনতায় পাওয়া পাকিস্তানের শাসকদের চক্রান্ত ও নিপীড়নের নানা অপকৌশল তাঁকে যুক্তির ধারালো অস্ত্র চালিয়ে ঋজু ও দৃঢ় বক্তব্যের প্রবন্ধ লিখতে বাধ্য করেছিল। বায়ান্ন থেকে বাঙালির জাগরণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং সামরিক শাসন ও গণতন্ত্রের সংগ্রামসহ সমকালীন ইতিহাসের প্রতিটি মোড়ে জাতির প্রয়োজন মেটাতে তাঁকে লিখতে হয়েছে অনবরত। সেই থেকে আবুল ফজল জাতির বিবেক হিসেবে সম্মানিত হয়ে আসছেন।
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st Printed, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848034477 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 328 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |