জলপুত্র

সমুদ্রভিত্তিক জেলেজীবন-নির্ভর উপন্যাস

by হরিশংকর জলদাস

কপি বেছে নিন
240৳300৳Save 60৳ (20%)
Qty
Wishlist
Share

হরিশংকর জলদাসের প্রথম উপন্যাস 'জলপুত্র' বাংলা সাহিত্যে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। অদ্বৈত মল্লবর্মণের পর দ্বিতীয় জেলে হিসেবে তিনি জেলেজীবনকে উপন্যাসের বিষয়বস্তু করেছেন, তবে এবার নদী নয়, সমুদ্রই তাঁর উপন্যাসের পটভূমি। বঙ্গোপসাগর যেন এই উপন্যাসের আরেকটি চরিত্র। একদিকে ভুবনেশ্বরী নামের এক জেলেনারীর বেঁচে থাকার লড়াই, অন্যদিকে সমুদ্রনির্ভর জেলেদের অধিকার সচেতন হয়ে ওঠার গল্প, দুই সূত্রে বোনা হয়েছে উপন্যাসের কাঠামো।

পদ্মানদীর মাঝি, তিতাস একটি নদীর নাম, গঙ্গার মতো নদীভিত্তিক উপন্যাস বাংলা সাহিত্যে আগেও এসেছে, কিন্তু সমুদ্রের জেলেদের জীবন এতটা নিবিড়ভাবে আগে কোনো উপন্যাসে ধরা পড়েনি। বিষয়ের বৈচিত্র্য, চরিত্র নির্মাণ আর ভাষার মাধুর্যে 'জলপুত্র' স্বতন্ত্র। প্রথম উপন্যাসেই হরিশংকর জলদাস প্রমাণ করেছেন, প্রান্তজনের জীবনই হবে তাঁর সাহিত্যের প্রধান উপজীব্য। তাঁর ভাষার যে মোহনীয়তা, তার উদাহরণ ছড়িয়ে আছে উপন্যাসের প্রতিটি পাতায়।

প্রকাশনী:মাওলা ব্রাদার্স
সংস্করণ:4th Printed, 2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847015600013
পৃষ্ঠা সংখ্যা:128
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all