আলভী আহমেদের 'আফরিন' গল্পগ্রন্থে সরল ভাষা আর নির্লিপ্ত ভঙ্গিতে ফুটে উঠেছে নিখাদ প্রেমের আখ্যান। দ্রোহের গল্পও আছে, কিন্তু কোনো চিৎকার নেই। কিছু গল্প পরাবাস্তব আঙ্গিকে লেখা, যেগুলোকে সায়েন্স ফিকশন মনে হতে পারে, তবে সেখানে সায়েন্স কম, ফিকশনই বেশি।
বাস্তব আর কল্পনা এখানে মিশে গেছে একই সূত্রে। যেমন, পাশাপাশি দুটো দেশ, রাতারাতি সীমানা বদলে যায়, এক দেশ দখল করে নেয় আরেক দেশ। এমন পরাবাস্তবতা গিলে খায় বাস্তবকে। এই অচেনা সেটিংয়ের ভেতর দিয়ে পাঠক খুঁজে পাবেন চেনা অনুভূতিগুলোকে, যা হৃদয়ের খুব কাছে থেকে ডাকছে আপনাকে।
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849780397 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।