আল-কায়দার খোঁজে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
একুশ শতকের শুরুতে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ যখন মাথাচাড়া দিয়ে উঠছিল, তখন বিদেশি পত্রিকায় আল-কায়দা ও তালেবানের তৎপরতা নিয়ে খবর প্রকাশিত হয়। কিন্তু সরকার সেসব খবরকে 'রটনা' বলে উড়িয়ে দেয়। এই প্রেক্ষাপটে ঢাকার এক সাংবাদিক আল-কায়দার খোঁজে নামেন। ঢাকায় আসেন চ্যানেল ফোরের দুজন সাংবাদিক, আর গোয়েন্দারা তাদের পিছু নেয়। এই সূত্র ধরে ঢাকার সাংবাদিক ও এক দোভাষীও জড়িয়ে পড়েন ঘটনাচক্রে। নানা ঘটনা-দুর্ঘটনায় বিষয়টি জট পাকিয়ে যায় এবং শেষ পর্যন্ত চারজনই গ্রেপ্তার হন। মহিউদ্দিন আহমদের 'আল-কায়দার খোঁজে' বইটি এক অনুসন্ধানী সাংবাদিকের ঝুঁকিপূর্ণ অভিযান ও বিপর্যয়ের কাহিনি, যা যে কোনো রোমাঞ্চকর গল্পের চেয়েও বেশি উত্তেজনা তৈরি করবে পাঠকের মনে।
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849630906 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 248 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |