নির্বাচিত বক্তব্য
ভূঁইয়া ইকবাল ও মুহাম্মদ জাহাঙ্গীর সম্পাদিত সত্তর দশকের প্রবন্ধ পত্রিকা 'বক্তব্য'র নির্বাচিত রচনা সংকলন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলাদেশের সাময়িকী জগতে 'নির্বাচিত বক্তব্য' এক বিশেষ স্থান দখল করে আছে। ১৯৭০-এর দশকের গোড়ার দিকে প্রকাশিত 'বক্তব্য' পত্রিকাটি নিছক সাহিত্য পত্রিকা ছিল না, বরং জীবনের গভীর তাৎপর্য খোঁজার সব প্রচেষ্টাকে স্বাগত জানাত। সমসাময়িক প্রায় সব অগ্রণী লেখকের শ্রেষ্ঠ রচনা প্রকাশ করে পত্রিকাটি মননশীল পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।
মানসম্মত লেখা ও প্রয়োজনীয় সহযোগিতার অভাবে মাত্র বারোটি সংখ্যা প্রকাশের পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়। তবে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, তেমনি কারণ ব্যাখ্যা করেই সমাপ্তিও ঘোষণা করা হয়েছিল। রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান ও সাহিত্যের ধারাগুলোর গভীর পরিচয় মেলে এই পত্রিকার পাতায়। বারোটি সংখ্যার লেখা থেকে সংকলিত এই বইটি সময়ের ঐতিহাসিক দলিল হিসেবে কাজ করবে। গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও অনুসন্ধিৎসু পাঠকদের জন্য এটি একটি মূল্যবান আকরগ্রন্থ।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845064507 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 461 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |