সামটা: আর্সেনিক দূষণে আক্রান্ত একটি গ্রাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মনজুয়ারা পারভীনের 'সামটা: আর্সেনিক দূষণে আক্রান্ত একটি গ্রাম' বইটি বাংলাদেশের জনস্বাস্থ্যের এক মর্মান্তিক অধ্যায়ের সাক্ষী। সত্তরের দশকের শুরুতে পুকুর, নদীনালার পানি থেকে কলেরা, ডায়রিয়ার প্রকোপে জর্জরিত জনগণের জন্য সরকার দেশি-বিদেশি উপদেষ্টাদের পরামর্শে সারাদেশে গভীর নলকূপ স্থাপন করে। তখন কেউ পরীক্ষা করে দেখেননি সেই পানিতে ক্ষতিকর খনিজ আছে কি না। ডায়রিয়া-কলেরা কমে এলেও দুই দশক পর আবিষ্কৃত হয়, দেশের অনেক অঞ্চলের নলকূপই আর্সেনিকে দূষিত। ততদিনে অগণিত মানুষ আর্সেনিকজনিত রোগে মারা গেছেন বা আক্রান্ত হয়েছেন। লেখক নিজে সামটা গ্রামের একজন আর্সেনিক আক্রান্ত নারী, যিনি এশিয়া আর্সেনিক নেটওয়ার্কে কাজ করার সুবাদে অন্যান্য আক্রান্ত পরিবারের দুর্দশা খুব কাছ থেকে দেখেছেন। ১৯৭১ সালে যশোরের শার্শা উপজেলার সামটা গ্রামে জন্ম নেওয়া এই লেখিকার সরল বচনে উঠে এসেছে একটি জনপদের আর্তনাদ ও যন্ত্রণা লাঘবের মরণপণ চেষ্টার বিবরণ। তৃণমূলের এই অকৃত্রিম কণ্ঠস্বর পাঠক চিনে নিতে পারবেন।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845061759 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 212 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |