নতুন আঙ্গিকে রোজকার রান্না
by সায়কা আমীন
সায়কা আমীনের 'নতুন আঙ্গিকে রোজকার রান্না' বইটির প্রতিটি রেসিপি নির্বাচনের সময় মুখ্য বিবেচ্য ছিল আমাদের অতিপরিচিত খাবারগুলোকে সহজভাবে সবার সামনে তুলে ধরা। তাই বহুল ব্যবহৃত পদ্ধতি ও নিত্য প্রয়োজনীয় মশলাই প্রয়োগ করা হয়েছে। প্রতিটি রান্নায় ব্যবহারিক জটিলতা, সাবধানতা বা রকমফের করে বৈচিত্র্য আনার জন্য প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে। এমন কোনো যন্ত্রপাতি বা উপাদান ব্যবহার করা হয়নি যা রান্নার সময় বিড়ম্বনা তৈরি করতে পারে। একাধিকবার রান্না করে উপকরণ, পরিমাপ ও পদ্ধতির খুঁটিনাটি বিচার-বিশ্লেষণের পর প্রতিটি রেসিপি লিপিবদ্ধ করা হয়েছে, সাথে রান্না করা খাবারের স্থির চিত্রও ধারণ করা হয়েছে। আটপৌরে বাঙালি খাবারের পাশাপাশি ভিন্ন সংস্কৃতির কিছু খাবারের রেসিপিও অন্তর্ভুক্ত হয়েছে। প্রতিটি রেসিপি সঠিকভাবে অবলম্বন করলে খাবারে সুনির্দিষ্ট স্বাদ, ঘ্রাণ ও রূপের সমন্বয় অনিবার্য। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বর্তমানের অতিপরিচিত রান্নাগুলো সঠিক উপাদান, পরিমাপ ও রন্ধন প্রণালীর মাধ্যমে বাঁচিয়ে রাখার প্রয়াস এই বই।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৮ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845061971 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 222 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।