তা হলে বৃষ্টিদিন তা হলে ১৪ জুলাই

by ইমতিয়ার শামীম

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

124৳160৳Save 36৳ (23%)
Qty
Wishlist
Share

ইমতিয়ার শামীমের 'তা হলে বৃষ্টিদিন তা হলে ১৪ জুলাই' নামহীন এক তরুণের বিচ্ছিন্নতার গল্প। যে তার দৈনন্দিন জীবনের গ্লানি নিয়ে সমাজ থেকে এতটাই দূরে সরে যায় যে কেউ তার উপস্থিতি টের পায় না। এক বৃষ্টিদিন তার সেই বিচ্ছিন্নতার সব অহংকার ভেঙে দেয়, মনে পড়ে ১৪ জুলাইয়ের কথা, সাম্য, মৈত্রী, গণতন্ত্র ও স্বাধীনতার জন্মদিন। এই তারিখটি একটি মেয়ের জন্মদিনও, কিন্তু এই মিল নেহাতই কাকতালীয়, কারণ তাদের কেউই নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেনি।

মেয়েটি কখনো তার দূরত্বের বাধা ভাঙতে পারেনি, ছেলেটিও প্রতিদিন সাম্য, মৈত্রী, গণতন্ত্র ও স্বাধীনতার মৃত্যু দেখতে দেখতে নিজেই ডুবে গেছে এক প্রতিমৃত্যুতে। বৃষ্টির আচ্ছন্নতায় সে ফিরে দেখে বন্যা-প্লাবিত গ্রাম, সামরিকতন্ত্রের বিরুদ্ধে তারুণ্যের লড়াই, ধর্ষিত বোন আলোকিতার মৃত্যুকথা। সে কোনো ইতিহাস নির্মাতা নয়, কেবল একজন অভিযাত্রী, যে দেখে চলেছে গ্রাম থেকে উঠে আসা পোশাককন্যা, হারিয়ে যাওয়া বন্ধু আর নিজেকে, যে এখনো অপেক্ষা করে সেই আড্ডার জন্য, যে আড্ডা একদিন ফ্রান্সকে রক্ষা করেছিল।

প্রকাশনী:দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল)
সংস্করণ:১ম প্রকাশ, ২০০৮
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789840502936
পৃষ্ঠা সংখ্যা:111
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

সমকালীন উপন্যাস এর আরও বই

See all

ইমতিয়ার শামীম এর আরও বই

More Categories

See all

দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) এর আরও বই

See all

You May Also Like

See all