আলো আঁধারের হাতছানি: বিশ্বায়নের ঘোরপ্যাঁচে বাংলাদেশের পোশাকশিল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাহিদুর রহমানের 'আলো আঁধারের হাতছানি: বিশ্বায়নের ঘোরপ্যাঁচে বাংলাদেশের পোশাকশিল্প' গ্রন্থে বৈশ্বিক বাজার ও উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সমন্বয়ের প্রেক্ষাপটে বিশ্বায়নের সাম্প্রতিক আলোড়নের ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। লেখক দেখিয়েছেন, নতুন সম্ভাবনা সৃষ্টি করলেও বিশ্বায়নের প্রক্রিয়া এক ধরনের বিকৃত উন্নয়নের সূচনা করেছে। আন্তর্জাতিক বাণিজ্যের টানাপোড়েনে বাংলাদেশের অবস্থান ক্রমাগত ঝুঁকিগ্রস্ত হয়ে পড়ছে।
এই গ্রন্থ মূলত তিনটি প্রশ্নের উত্তর দেয়: নারী শ্রমিকরা গ্রামে যে ঝুঁকির মুখোমুখি হতো, তৈরি পোশাক শিল্প তা নিরোধ করতে পেরেছে কি না; কল্যাণ সমিতি ইউনিয়নের বিকল্প মডেল হিসেবে আবির্ভূত হয়েছে কি না; এবং স্বল্প আয়ের উন্নয়নশীল দেশ কীভাবে বিশ্বায়নের জবাবে অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ মোকাবেলা করছে। একটি বাংলাদেশি তৈরি পোশাক কোম্পানির উত্থান, বিকাশ ও পতনের গল্পের মাধ্যমে এসব প্রশ্নের জবাব দেয়া হয়েছে। সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, রাজনৈতিক অর্থনীতি, শ্রম ও উন্নয়ন বিদ্যার শিক্ষার্থী এবং পণ্ডিতদের জন্য বইটি বিশেষ প্রাসঙ্গিক।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845063210 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 188 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |