গ্রামের একাত্তর

by আফসান চৌধুরী(সম্পাদক)

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

343৳440৳Save 97৳ (22%)
Qty
Wishlist
Share

গ্রামের একাত্তর' মুক্তিযুদ্ধের ইতিহাসের সেই দিকটি তুলে ধরার প্রচেষ্টা, যা প্রাতিষ্ঠানিক ইতিহাসচর্চায় প্রায়ই উপেক্ষিত থাকে। একটি রাষ্ট্রের জন্মের কাহিনি যেমন সরকার, সেনাবাহিনী ও রাজনীতিবিদদের ভূমিকা দিয়ে গড়ে ওঠে, তেমনি সাধারণ মানুষের বিভিন্ন কর্মকাণ্ডও সেই ইতিহাসের অংশ। এই বইটি সমাজের সাধারণ মানুষ কীভাবে একাত্তরের সংগ্রামে অংশ নিয়েছিল, তা নিয়ে আলোচনা করে। সম্মুখযুদ্ধ, নির্যাতন, শরণার্থী শিবির এবং স্থানীয় দালালদের ভূমিকা, সবকিছু মিলিয়েই জনপদের ইতিহাস নির্মিত হয়েছে। দেশের ভেতরে ও বাইরে, সশস্ত্র ও নিরস্ত্র, সব পর্যায়ে মানুষের অংশগ্রহণে যে যুদ্ধ চলেেছিল, তার একটি ব্যাপক চিত্র এখানে উঠে এসেছে।

জাতীয় ইতিহাসে একটি গ্রামের গুরুত্ব সীমিত মনে হলেও, সব গ্রাম মিলিয়েই তো একটি দেশের বাস্তবতা। তাই গ্রামীণ ইতিহাস আসলে বৃহত্তম জনগোষ্ঠীর ইতিহাসের প্রতিনিধিত্ব করে। এই প্রকল্পের কাজ শুরু হয় ২০০০-এর দশকের শুরুর দিকে, এবং ২০০৭ সালে 'বাংলাদেশ ১৯৭১' নামে চার খণ্ডের বই প্রকাশের মাধ্যমে তা আরও বিস্তৃত হয়। আফসান চৌধুরী সম্পাদিত সেই প্রকল্পের ধারাবাহিকতায় এই বইটি রচিত হয়েছে।

প্রকাশনী:দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল)
সংস্করণ:1st Published, 2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845063197
পৃষ্ঠা সংখ্যা:214
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all