Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাম্প্রদায়িকতার এই কঠিন সময়ে নীরব থাকা যায়নি বর্ষীয়ান প্রকৌশলী ও বাস্তুশিল্পী সুভাষ ঘোষের। 'বিভেদবয়ান' গ্রন্থে তিনি অত্যন্ত যত্নের সঙ্গে বিশ্লেষণ করেছেন এই উপমহাদেশের সাম্প্রদায়িকতার ইতিহাসকে। প্রাচীন অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত এই গবেষণায় তিনি দেখিয়েছেন কীভাবে নানা কালপর্বে এই বিভেদকে ব্যবহার করা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের পেছনের রাজনীতি, ক্ষমতার খেলা এবং তার ক্রমবিকাশই এখানে প্রধান হয়ে উঠেছে। সংক্ষিপ্ত পরিসরে হলেও তথ্যে ঠাসা এই গ্রন্থটি কেবল ইতিহাসের দলিল নয়, বরং বর্তমান সমাজকে বুঝতেও সহায়ক। সহজ-সরল ভাষায় লেখা বইটি সাম্প্রদায়িকতা সম্পর্কে একটি নির্ভরযোগ্য দলিল হয়ে উঠতে পারে।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845064712 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 260 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |