Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইসরায়েলের আরব জনগোষ্ঠী' বইটি ইসরায়েলের আরব নাগরিকদের বঞ্চনা ও প্রান্তিকতার ইতিবৃত্ত। পশ্চিমা বিশ্বে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের একমাত্র 'গণতান্ত্রিক' দেশ হিসেবে তুলে ধরা হয়, আরব নাগরিকদের পূর্ণ অধিকার দেওয়ার কথা বলা হয়। কিন্তু এই ধারণাগুলো কতখানি সঠিক? ইসরায়েলের আরব নাগরিকরা কি সেই 'গণতন্ত্রের' সমান অংশীদার, নাকি ইহুদি ও অইহুদি নাগরিকদের মধ্যে রয়েছে বর্ণবাদী বন্দোবস্ত? এসব প্রশ্নের উত্তর খোঁজে এই গ্রন্থ।
আরবি ভাষায় 'নাকবা' বা মহাবিপর্য় নামে পরিচিত রক্তক্ষয়ী আক্রমণে প্যালেস্টাইনি জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ অংশ উদ্বাস্তু হয়েছিলেন, আর এক অংশ নিজ দেশেই অবাঞ্ছিত পরবাসীতে পরিণত হন। এই দ্বিতীয় অংশটিই ইসরায়েলি আরব নাগরিক। পরাজিত, নেতৃত্ববিহীন, ভগ্নহৃদয় সেই জনগোষ্ঠী কীভাবে নিষ্ঠুর পরিবেশের সাথে লড়াই করে চলেছে, তার সংগ্রামী আখ্যান এখানে স্থান পেয়েছে।
জাতিসংঘসহ অনেক আন্তর্জাতিক সংস্থার দলিলপত্রে ইসরায়েলের বৈষম্যমূলক আইন নিয়ে যে মূল্যায়ন আছে, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সম্পত্তির মালিকানা, চাকরি বা বসবাসে আরব নাগরিকদের ওপর বিধিনিষেধের বিবরণও এখানে মিলবে। এম ইদ্রিস আলীর পূর্ববর্তী গ্রন্থ 'ইসরাইলের পুত্রগণ: ইহুদি জনগোষ্ঠীর ৪০০০ বছরের ইতিহাস' পাঠক মহলে সমাদৃত হয়েছিল।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845064729 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 250 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |