জানানা মহফিল

বাঙালি মুসলমান লেখিকাদের নির্বাচিত রচনা (১৯০৪-১৯৩৮)

by শাহীন আখতার(সম্পাদক), মৌসুমী ভৌমিক(সম্পাদক)

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

624৳800৳Save 176৳ (22%)
Qty
Wishlist
Share

জানানা মহফিল' বইটি বিংশ শতাব্দীর প্রথম তিন-চার দশকে বাঙালি মুসলমান সমাজে চলা অন্তঃপুরের নারীসভার ইতিহাস তুলে ধরে। সেখানে মেয়েরাই ছিলেন সভ্য, মেয়েরাই শিল্পী। বেগম রোকেয়া ও সুফিয়া কামালের কথা অনেকেই জানলেও খায়রন্নেসা, মিসেস এম. রহমান, আখতার মহল সৈয়দা খাতুন বা এম. ফাতেমা খানমের মতো লেখিকারা ছিলেন প্রায় অচেনা। এই সংকলনে সেই অশ্রুত নারীকণ্ঠগুলোকে একত্রে শোনার চেষ্টা করা হয়েছে।

বাঙালি মুসলমান নারীজাগরণের ইতিহাসের একটি দিক এখানে তুলে ধরা হয়েছে মেয়েদের নিজস্ব লেখার মাধ্যমে। প্রবন্ধ, কবিতা, গল্প, উপন্যাস, চিঠি ছাড়াও তাঁদের দৈনন্দিন জীবনের ছবিও এঁকেছেন সম্পাদিকারা। লেখিকাদের জীবনের সঙ্গে যুক্ত মানুষদেরও খোঁজ করেছেন তাঁরা। বিংশ শতাব্দীর শুরুর দিকটি প্রত্যক্ষ করেছেন এমন কয়েকজন বিশেষজ্ঞও কথোপকথনের মাধ্যমে এখানে উপস্থিত হয়েছেন।

সংকলনের বিশেষত্ব এর সম্পাদনায়। বিভক্ত বাংলার দুই খণ্ডে দুই সম্পাদিকার বাস, তাঁদের বাস্তবতা, দৃষ্টিভঙ্গি ও ভাষাও ভিন্ন। বন্ধু ও সহকর্মী হিসেবে তাঁদের যৌথতা এবং ভিন্নতা দুই-ই এই বইয়ের পাতায় ধরা পড়েছে।

প্রকাশনী:দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল)
সংস্করণ:২য় সংস্করণ, ২০২১
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845063203
পৃষ্ঠা সংখ্যা:343
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

রচনা সংকলন ও সমগ্র এর আরও বই

See all

More Categories

See all

দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) এর আরও বই

See all

You May Also Like

See all