শিশুর প্রথম ১০০০ দিনের বিকাশ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জন্মের পর প্রথম ১০০০ দিন শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই সময়ে তার প্রয়োজন আলাদা যত্নের। সেই যত্নটা যথাযথভাবে নিতে গেলে ভালোভাবে জানা দরকার বেড়ে ওঠার এই দিনগুলোতে শিশুর চাহিদাগুলো কী। জেনেটিক বৈশিষ্ট্য নিয়ে শিশুর জন্ম হয়, কিন্তু চারদিকের নানান প্রভাব ও উদ্দীপনা নির্ধারণ করে দেয় তার বিকাশের প্রকৃতি, তাই সঠিক সময়ে সঠিক ভূমিকা গ্রহণই শিশু বিকাশের মূলমন্ত্র। একইসাথে নেতিবাচক উপাদানগুলো দ্রুত সনাক্ত করে ব্যবস্থা নিয়ে তার বিকাশের বাধাগুলো সরিয়ে ফেলতেও হবে। কোন বয়সে শিশুর কী খাবার দরকার, কীভাবে সে নিজে নিজেই নানান কিছু শিখতে থাকে, কী কী শিখিয়ে দিলে তার বিকাশ দ্রুততর হয়, ভাষা শিক্ষার হাতেখড়ি কীভাবে হবে, কোন কোন অসুখ নিয়ে সতর্ক থাকতে হবে আর সেগুলোর লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা, কোন উপসর্গ বা সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে—এই সব কিছুই এই বইয়ে সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে। লেখক ডাক্তার সেলীনা হুস্না বানু নিজে একজন শিশু বিশেষজ্ঞ, আর তাঁর পেশাগত জীবনের অভিজ্ঞতা ও বিপুল গবেষণার নির্যাসই এই 'শিশুর প্রথম ১০০০ দিনের বিকাশ'। শিশুর মা-বাবা, চিকিৎসক, পরিচর্যাকারী এবং শিশুর যত্নের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের জন্য হাতের কাছে রাখার মতো একটি বই এটি, কারণ গর্ভাবস্থা থেকে শুরু করে শৈশবে শিশুর জন্য করণীয় সম্পর্কে এমন পূর্ণাঙ্গ গ্রন্থ বাংলা ভাষায় এর আগে প্রকাশিত হয়নি।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845064255 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 116 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |