আধুনিক স্থাপত্যধারার চার মহানায়ক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কাজী আনিস উদ্দিন ইকবালের 'আধুনিক স্থাপত্যধারার চার মহানায়ক' গ্রন্থটি আধুনিক স্থাপত্য আন্দোলনের চারজন বিশ্ববিখ্যাত স্থপতিকে নিয়ে রচিত। সপ্তদশ শতকের শিল্পবিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন গতি আনে, আর চিরায়ত নির্মাণ পদ্ধতি ধীরে ধীরে বাতিল হতে থাকে। এই পরিবর্তনের মধ্য দিয়েই জন্ম নেয় আধুনিক স্থাপত্যধারা, যার সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব হলেন ফ্রাংক লয়েড রাইট, মিইজ ভ্যানডের রোহ, লে কর্বুযিয়ে এবং লুই আই কা'ন। বাংলাদেশে লুই আই কা'ন বিশেষভাবে পরিচিত তার শের-এ-বাংলা নগর ও জাতীয় সংসদ ভবন পরিকল্পনার জন্য।
স্থাপত্যকে মানুষের রচিত সবচেয়ে প্রভাবশালী শিল্পমাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। বর্তমান বিশ্বে প্রচলিত স্থাপত্য চর্চার অধিকাংশ ধারা এই আধুনিক ধারা থেকেই বিকশিত। এই বইটি স্থাপত্যের আধুনিক ধারাকে বাংলাভাষী পাঠকদের কাছে তুলে ধরার উদ্দেশ্যে রচিত। যারা স্থাপত্য নিয়ে পড়াশোনা করছেন বা করতে চান, অথবা এই বিষয়ে আগ্রহী, তাদের জন্য বইটি সময়োপযোগী। স্থপতিদের জীবনী, অভিজ্ঞতা, স্কেচ, ড্রয়িং এবং রঙিন ছবিসহ সাজানো হয়েছে এই প্রকাশনা, যা পাঠকদের অন্যরকম অনুভূতি দেবে।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849517573 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 150 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |